প্রাইভেসি পলিসি

আমরা যা যতটুকু দরকার তার বেশি তথ্য রাখি না — এবং কখনো বিক্রি করি না।

সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬

আমরা যা সংগ্রহ করি

  • নাম ও মোবাইল নম্বর — অর্ডার তৈরি ও ডেলিভারির জন্য (নম্বরটাই মূল আইডেন্টিফায়ার)।
  • ইমেইল (ঐচ্ছিক) — রিসিট ও ব্যাকআপ ডেলিভারির জন্য।
  • পেমেন্ট রেফারেন্স — লেনদেন যাচাইয়ের জন্য (কার্ড/ওয়ালেটের সংবেদনশীল তথ্য আমাদের কাছে আসেই না; সব গেটওয়েতে থাকে)।

অ্যানালিটিক্স ও বিজ্ঞাপন

সাইটে Meta Pixel, Conversions API (CAPI) ও GA4 ব্যবহার করা হয় — কোন পেজ দেখলে মানুষ বই কেনে সেটা বুঝে বিজ্ঞাপন দেখানোর জন্য। এতে ফোন নম্বর/ইমেইল হ্যাশ (SHA-256) করে পাঠানো হয় — খোলা আকারে নয়। আপনি ব্রাউজার সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন।

WhatsApp যোগাযোগ

অর্ডার ডেলিভারি, ডাউনলোড সহায়তা ও (সম্মতি দিলে) নতুন বইয়ের আপডেটের জন্য WhatsApp ব্যবহার করা হয়। যেকোনো সময় "বন্ধ করুন" লিখলে আর মার্কেটিং মেসেজ যাবে না (অর্ডার-সংক্রান্ত মেসেজ বাদে)।

আমরা যা করি না

  • আপনার তথ্য কাউকে বিক্রি করি না।
  • পেমেন্ট কার্ডের নম্বর/CVV জমা রাখি না।

আপনার অধিকার

আপনার তথ্য মুছে ফেলতে বা কপি নিতে চাইলে WhatsApp/ইমেইলে অনুরোধ করুন — ৭ দিনের মধ্যে করে দেওয়া হবে (আইনত রাখার প্রয়োজন না থাকলে)।